মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’
বাংলাদেশ টেলিগ্রাফ:
মায়ের মৃত্যুর পর সরকারি প্রভিডেন্ট ফান্ডের পাওনা টাকা তুলতে গিয়ে পদে পদে ঘুষের দাবির মুখে পড়ে পরিবার। নিজের পাসপোর্ট করতে গিয়েও একই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় ১৭ বছর বয়সী এ-লেভেল শিক্ষার্থী শাহেদ শরীফ আহমেদকে। সেই ক্ষোভ থেকেই তিনি তৈরি করেছেন ‘ঘুষ ডট সাইট’ (ghush.site) নামের একটি প্ল্যাটফর্ম, যেখানে নাম-পরিচয় গোপন রেখে সাধারণ মানুষ সরকারি ও বেসরকারি সেবা নিতে গিয়ে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন।
ময়মনসিংহ সদরের প্রয়াত প্রাথমিক শিক্ষিকা আমিনা খাতুনের ছেলে শাহেদ মাত্র দুই ঘণ্টার কোডিং এবং প্রায় ১০০ ডলার খরচে সাইটটি তৈরি করেন। বন্ধু সাইফ কবিরের সহায়তায় গত ২১ আগস্ট প্ল্যাটফর্মটি উন্মুক্ত করার পর মাত্র ৯ দিনের মাথায় সেখানে প্রায় ৯,৬৬৫টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে দাবিকৃত ঘুষের আনুমানিক পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২১ থেকে ৩৩২ কোটি টাকা। দুর্নীতি নির্মূল ও সরকারি সেবায় স্বচ্ছতা আনাই তরুণ এই প্ল্যাটফর্ম উদ্যোক্তার মূল লক্ষ্য।
সংলগ্ন ছবি
মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।